সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসির দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম ও আনছার হোসেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিম বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার প্রতিনিধি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেন দেশের সবচেয়ে আলোচিত দৈনিক আমার দেশ-এর কক্সবাজার ব্যুরো প্রধান।
শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। জেইউসির ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির এই নির্বাচনে সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ৯ কর্মকর্তা হলেন- সভাপতি মোহাম্মদ হাসিম (ভোরের ডাক), সহসভাপতি হুমায়ুন সিকদার (দৈনিক হিমছড়ি), সাধারণ সম্পাদক আনছার হোসেন (আমার দেশ), যুগ্ম সম্পাদক আব্দুর রহমান (দেশ টিভি), কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী (ডেইলি মর্নিং অবজারভার), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), সদস্য হাসানুর রশীদ (বাংলাদেশ প্রতিদিন) ও মহিউদ্দিন মাহী (সিবি টোয়েনটিফোর টিভি)।
কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম বলেন, 'কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।' নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

