কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অভিযানে আর্থিক জরিমানা

কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অভিযানে আর্থিক জরিমানা

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও পণ্যের মূল্য তদারকি ও ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজগঞ্জ বাজারে এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা শাক-সবজি, মুদিসামগ্রী ও ফার্মেসি পরিদর্শন করেন। তাতে দেখা যায়, কিছু কাঁচামাল বিক্রেতা ভাউচার সংরক্ষণ করছেন না এবং মূল্য তালিকা প্রদর্শন থেকে বিরত রয়েছেন। এছাড়া একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়েছে এবং অনিয়মের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, সকল বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ করতে হবে। অন্যথায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন