কুমিল্লায় বাইউস্টে অনুষ্ঠিত হলো ইন্ট্রা মডেল ইউনাইটেড ন্যাশনস

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বাইউস্টে অনুষ্ঠিত হলো ইন্ট্রা মডেল ইউনাইটেড ন্যাশনস
ছবি: আমার দেশ

আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি প্রতিষ্ঠা এবং কার্যকর নেতৃত্ব গড়ে তোলার মহৎ চেতনাকে ধারণ করে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) সফলভাবে আয়োজন করেছে “ইন্ট্রা মডেল ইউনাইটেড ন্যাশনস-২০২৬”।

বাইউস্ট গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত দুদিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতি-নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টায় ডেলিগেট রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হয় ইভেন্টটি সোমবার বিকাল ৫টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স অব টেকনোলজির কর্নেল (অব.) মোহাম্মদ ইফতেখারুল হক (ট্রেজারার) এবং সম্মানিত অতিথি ছিলে লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন (রেজিস্ট্রার)।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত লিডারশিপ হিসেবে গড়ে তুলা, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য, অর্থনীতি, আইন ও শান্তি বজায় রাখতে কীভাবে ভূমিকা রাখতে পারে, কীভাবে নিজেকে আন্তর্জাতিক মানদণ্ডে একজন দাঁড় করাতে পারে এসব বিষয়ে সামগ্রিক দিক নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের লিডারশিপ বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, ইউএন রিফিউজ এজেন্সি, ইউএন সিকিউরিটি কাউন্সিল ও ইউএন ইকোনমিক অ্যান্ড স্যোসাল কাউন্সিল- এই পাঁচটি গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়। এসবের মাধ্যমে যেন তারা নিজেদের একাডেমিক গণ্ডির বাইরে গিয়ে শিক্ষার্থীদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজ বৃদ্ধি করতে পারে।

বাইউস্টের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সেক্রেটারিয়েট অব একাডেমিক সাইদিল মুনতাহা জান্নাত বলেন, এবার আমাদের তৃতীয়বারের মতো ইন্ট্রা মডেল ইউনাইটেড ন্যাশনস অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভার্সিটির প্রতিটা ডিপার্টমেন্ট হতে এখানে পার্টিসিপেট এসেছে। তাদের নিয়ে পাচঁটি কমিটি হয়েছে। এই কমিটিগুলার মাধ্যমে তাদের আলাদা আলাদা সেক্টরে দক্ষতা অর্জনের লক্ষে সেশন করা হচ্ছে। যার মাধ্যমে তারা তাদের লিডারশিপ, রিসার্চ স্কিল, পাবলিক স্পিকিং, ইন্টারন্যাশনালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করার হাতিয়ার হিসেবে কাজ করছে।

বাইউস্ট গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আনিকা তাহসিন তানিশা বলেন, আমরা আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের সকল গুণাগুণ গড়ে তুলতে চাই। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে নিজেকে যোগ্য হিসেবে ফুটিয়ে তুলবে। তাদের নেতৃত্বে সকল জার্নালিজম, আইন, সিকিউরিটিসহ সব গুরুত্বপূর্ণ দিক এগিয়ে যাবে। আমরা আশা রাখি আমাদের এই সংগঠন তার কাজের মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাইউস্ট গ্লোবাল এফেয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল

আনিকা তাহসিন তানিশা। ডিরেক্টর জেনারেল রাত্রি দে। কনফারেন্স কনসালটেশন আলামিন সরকার, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন আরফান আরাফাত ভূঁইয়া, কনফারেন্স ম্যানেজমেন্ট জনি আহমেদ, ফুড অ্যান্ড হসপিটালিটি আব্দুর রহমান শুভ, একাডেমিকস সেক্রেটারি সাইদিল মুনতাহা সৈয়দসহ কাউন্সিলের অন্য সদস্যরা।

অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, তেমনি অন্যদিকে অংশগ্রহণকারীদের জন্য নিজেদের নেতৃত্বগুণ, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের এক অনন্য ক্ষেত্র।

পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারীদের উদ্দীপনা, সৃজনশীলতা এবং কূটনৈতিক দক্ষতার পরিচয় অনুষ্ঠানটিকে করেছে আরও প্রাণবন্ত ও সফল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন