আমার দেশ প্রতিনিধি পিয়াস ডেঙ্গুতে আক্রান্ত

আমার দেশ প্রতিনিধি পিয়াস ডেঙ্গুতে আক্রান্ত

দৈনিক আমার দেশের দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলস্থ ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার তার রক্তের প্লাটিনাম ৪৫ হাজারে নেমে আসায় দাগনভূঞা ডায়াবেটিস হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পিয়াসের পিতা একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,২৩ ডিসেম্বর থেকে প্রচণ্ড জ্বরাক্রান্ত হওয়ায় তাকে স্থানীয় উপজেলা ডায়াবেটিস হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু আক্রান্তের রিপোর্ট পেয়ে সেখানে ভর্তি করা হয়েছিল।

দুইদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার অবনতি ও রক্তের প্লাটিনাম ক্রমাগত নিচে নামতে থাকায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় নিয়ে আসা হয়। সন্তানের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে তিনি সকলের দোয়া কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন