চাঁদপুরে হামের টিকা পাবে তিন লাখ শিশু

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে হামের টিকা পাবে তিন লাখ শিশু

চাঁদপুরে ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ৩ লাখ ২১ হাজার শিশু হামরুবেলা টিকা পাবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এ টিকা দেয়া হবে। সোমবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট স্কুলে টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

বিজ্ঞাপন

ক্যাম্পেইন উপলক্ষে রোববার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল হামের উপসর্গ, সংক্রমণের ধরণ এবং শিশুদের ঝুঁকি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, হামের ভাইরাস খুব দ্রুত ছড়ায় এবং বিশেষ করে ছোট শিশুদের জন্য এটি মারাত্মক হতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি। এ জন্য জেলাজুড়ে স্থাপন করা হয়েছে ২,৪২৪টি টিকাদান কেন্দ্র। কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে ৩১৩টি টিম।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শাহদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশসহ সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ ব্যাক্ত করেন।

এডি/জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...