বান্দরবান জেলার লামা প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে প্রতিদিনের সংবাদের মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজি দৈনিক ডেইলি পোস্ট পত্রিকার মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহসভাপতি পদে কালের কণ্ঠের মো. তানফিজুর রহমান. যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন, মংছিংপ্রং মার্মা। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন।
নির্বাচনে গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

