ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা আজ

ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা আজ

ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা আজ সোমবার। বিকেল ৫টার দিকে এ জেলায় আসছেন জুলাই গণ-অভ্যুত্থানের নায়করা।

বিজ্ঞাপন

প্রথমে তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে আসবেন, পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপালে পথসভায় বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিত আলম, নাসির উদ্দিন পাটোয়ারী ও দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।

ইতোমধ্যেই কর্মসূচি সফল করতে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন।

জাতীয় নাগরিক পার্টির সংগঠক এহসানুল মাহবুব জোবায়ের জানান, সকালে খাগড়াছড়ি থেকে রওয়ানা হয়ে বিকেলে ফেনীতে পদযাত্রায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জুলাই যোদ্ধাদের ফেনীতে এই পদযাত্রা ও পথসভাকে সফল করতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি।

পদযাত্রা ও সমাবেশ সফল করতে ফেনী জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন