কুমিল্লায় র‌্যালিতে এ কোন ‘খালেদা জিয়া’

কুমিল্লায় র‌্যালিতে এ কোন ‘খালেদা জিয়া’

হঠাৎ করে যে কেউ তাকালে মনে করবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিছিলের সামনে হাঁটছেন। কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে খালেদা জিয়ার মতো সেজে অংশগ্রহণ করেছেন একজন।

মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। কুমিল্লা কান্দিরপাড় টাউনহলে

বিজ্ঞাপন

অনুষ্ঠিত এ র‌্যালিতে খালেদা জিয়া সেজে অংশ নেয় বাখরাবাদ হাইস্কুল ৫ম শ্রেণির ছাত্রী মেহেক রোশন। সে জগন্নাথপুর ইউনিয়ন চাঁপাপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের মেয়ে।

বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর পুলিশ লাইন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন মোহাম্মদ আনোয়ার হোসেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন ফারুকসহ জেলার নেতারা।

র‌্যালি শেষে মেহেক রোশন জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমার প্রিয় নেত্রী। তাকে আমার খুব ভালো লাগে। এজন্য আজকে উনাকে অনুসরণ করে উনার মতো সাজার চেষ্টা করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন