নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে সদর উপজেলা বিএনপির গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা বিএনপির আয়োজনে ও নোয়াখালী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় রোববার ইফতার পূর্ব এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি সভাপতি নুর নবী বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আলম মতিন, নোয়াখালী জজকোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দোহা মিঠু, সদর উপজেলা যুবদল সভাপতি আব্দুর রহিম রিজভী, উপজেলা ছাত্রদল সভাপতি শাহেদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ওমর ফারুক অভি প্রমুখ।
জেলা বিএনপি'র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, পবিত্র মাহে রমজানে দেশের কৃষক শ্রমিক জেলে তাঁতি সহ সকল শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সেই লক্ষ্যে আমাদের এ গণ ইফতারের আয়োজন। দলের কোন নেতা কর্মী সমর্থক যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়, এ ব্যাপারে কোনো ছাড় নেই। বিএনপি'র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে আমাদের দলের নেতাকর্মীরা অনেক মামলা হামলা জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে। ওই সময়কার আওয়ামী সন্ত্রাসীদের কেউ কেউ আমাদের দলের কিছু সুবিধাভোগীদের মাধ্যমে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই সকল বিষয়ে আমাদের সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

