আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বরকত উল্লাহ বুলু জয়ী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বরকত উল্লাহ বুলু জয়ী

নোয়াখালী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান ফলাফল নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১৬৬টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।

ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন