অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'দেশের কথা দেশের ভেতরে বলাই ভালো।'
শুক্রবার চট্টগ্রামের এলজিইডি ভবন অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, 'কোনো কিছুর কথা বললে, দেশের মধ্যে বললে ভালো। দেশের বাইরে গিয়ে বেশি কথা না বলে, দেশের ভেতরে বললে ভালো। এটি তো বাংলাদেশের সমস্যা।'
গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় আছে। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। এগুলো জনগণের সমর্থন ব্যতীত করা অসম্ভব।'
'আগে জনগণের প্রত্যাশা পূরণ করুন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। সংস্কার ও বিচার থাকুক, তবে তার আগে দরকার গণতন্ত্র। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না।'
বিএনপির বর্তমান চরিত্র তুলে ধরে তিনি বলেন, 'বিএনপি এখন মেধাবী ও উদ্যমী তরুণদের সংগঠন। দেশজুড়ে তরুণদের সমাবেশে সেটিই প্রমাণিত হয়েছে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

