বঙ্গোপসাগরে ৩৬ দিন ভাসার পর শ্রীলঙ্কার দুই জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভাসার পর শ্রীলঙ্কার দুই জেলে উদ্ধার
তাজিয়াকাটা ঘাটে উদ্ধার করা শ্রীলঙ্কার ড্যানিশ ফিশিং বোট ও বাবা-ছেলে।

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভাসমান থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা। উদ্ধার হওয়া দুই জেলে বাবা-ছেলে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা সাগরের গুলিরধার এলাকায় ভাসমান একটি বোট দেখতে পান।

তাদের ধারণা ছিল, বোটটির ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে।

পরে কাছে গিয়ে তারা দেখতে পান, বোটে থাকা শ্রীলঙ্কার নাগরিক দুই জেলে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। বর্তমানে উদ্ধার হওয়া দুই জেলে মহেশখালীর কুতুবজোমের জেলে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন।

উদ্ধার করা শ্রীলঙ্কার ড্যানিশ ফিশিং বোটটি জিয়াউর রহমানের ফিশিং বোটের সঙ্গে বেঁধে তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে দুই জেলেকে মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়।

মহেশখালী থানার ওসি আব্দুস সুলতান জানান, উদ্ধার হওয়া দুই বিদেশি নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল চেকআপ) নিশ্চিত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রীয় আইন ও প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন