ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ফরিদগঞ্জ উপজেলা পৃথক দুটি গ্রামে পুকুরে পড়ে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার গুপ্টী ইউনিয়নের ষোলদানা ও রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে ঘটনা দুটি ঘটে।

পরিবারের সদস্যরা জানান, উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের শিশু আবদুল্লাহ ও কাতার প্রবাসী মাহবুবের শিশু মাহফুজ পরিবারের সবার অজান্তে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরে বাড়ির লোকজন তাদের পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ আহমেদ দুই শিশুকে মৃত ঘোষণা করেন। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন