মাওলানা রইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

মাওলানা রইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেন এবং চট্টগ্রাম লেনের উভয় পাশে ২০ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশ যুবসেনার কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের সমাবেশ দুপুর পর্যন্ত চলবে।

ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন ট্রাকচালক রাকিব। তিনি বলেন, এক ঘণ্টা ধরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বসে আছি। সময়মতো মালামাল ডেলিভারি দিতে না পারলে ফেরত দিয়ে দেবে। মালিকের কোটি টাকা লোকসান হবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা বলেছেন কিছুক্ষণের মধ্যে মহাসড়ক ছেড়ে দেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন