সন্তান থাকার পরও বৃদ্ধার দায়িত্ব নেওয়ার কেউ নেই

শামসুল আরেফিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

শামসুল আরেফিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সন্তান থাকার পরও বৃদ্ধার দায়িত্ব নেওয়ার কেউ নেই

সন্তান আছে, পরিবার আছে, তবু জীবনের শেষ প্রান্তে এসে একা পড়ে আছেন ৭০ বছরের বেশি বয়সি এক অসহায় বৃদ্ধা। ডাকনাম ফুলি। অসুস্থ এই বৃদ্ধা নিজের নাম-পরিচয়ও ঠিকমতো বলতে পারেন না। হাসপাতালের বিছানায় পড়ে থাকলেও পাশে নেই কোনো স্বজন। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পর তার ওষুধ, খাবার, পানি, চাটাই ও বালিশসহ প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘সরাইল গরুর বাজার এলাকায় একজন অসুস্থ নারী পড়ে আছেন এমন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তার বাড়ি সদরের উচালিয়াপাড়া গ্রামে। তার একটি ছেলে রয়েছে। তবে ছেলেটিকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। ছেলেকে পাওয়া গেলে মায়ের বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এদিকে বৃদ্ধার এমন অসহায়ত্বে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজাহার উদ্দিন বলেন, বৃদ্ধার সন্তান বা পরিবারের কোনো স্বজন দায়িত্ব নিতে এগিয়ে না এলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তার চিকিৎসা চালিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। পরে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থারও চেষ্টা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন