বাঁশখালীতে হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

বাঁশখালীতে হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

বাঁশখালীতে পাহাড়ে কাঠ কাটতে গিয়ে বন্যহাতির আক্রমণে আবু ছিদ্দিক (৪৫) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

উপজেলার পুঁইছড়ী ইউপির ফরেস্ট রেঞ্জার অফিস সংলগ্ন পাহাড়ি এলাকার হরিণ খাইয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আবু ছিদ্দিক পু্ঁইছড়ীর বশিরা বাড়ির মৃত আবদুল জব্বারের পুত্র।

স্থানীয়রা জানান, কাঠুরিয়া আবু ছিদ্দিক পুঁইছড়ী ফরেস্ট অফিসে দিনমজুর হিসেবে বৃহস্পতিবার পাহাড়ে বাগান পরিষ্কার করতে গেলে বন্যহাতি আক্রমণ করে। গভীর রাত পর্যন্ত বাড়িতে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে। পরে শুক্রবার সকালে পাহাড়ের হরিণখাইয়ায় তার লাশ পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন