কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে যাওয়া পরিবারের সন্ধান পাওয়া গেছে বলে জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ । বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন।
শনিবার সকাল সাড়ে ৮টায় পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকের জাইতুন রেস্তোরাঁ এ ঘটনা ঘটার ৪ ঘণ্টার মধ্যে পরিবারের সন্ধান পেয়েছে জাইতুন কর্তৃপক্ষ । শনিবার দুপুর সাড়ে ১২টায় ফেলে যাওয়া শিশুর পরিবার জাইতুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ।
জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, ‘বাচ্চাটির মা কথা বলেছেন । তাদের ভাষা বুঝতে পারিনি । তারা কক্সবাজারের উদ্দেশে জাইতুনে নাশতা শেষে সকাল ৯টায় বের হয়ে গিয়েছিল । চট্টগ্রাম পার হওয়ার পর তারা বিষয়টি আমার দেশ অনলাইনে সংবাদটি প্রচারিত হওয়ায় জানতে পারে । তারা বেক করে এখন কুমিল্লায় আসছে । আমরা পুলিশ এবং সমাজসেবা অফিসারের মাধ্যমে তাদের কাছে বাচ্চাটি হস্তান্তর করব।’
এর আগে সকালে কুমিল্লা জাইতুন রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখা যায় বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁ বসে নাশতা করেছেন । এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন । যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

