আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার শিশুর লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার শিশুর লাশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে একটি ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত নাদিয়া সুলতানা (২) পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তারা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনবলেন, নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন