সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ বলে জানিয়েছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
এর আগে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসক নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা শহর ও বিভিন্ন থানাতে সংগঠিত বিভিন্ন অপরাধ নিয়ে আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও বিভিন্ন ভুয়া আইডি দিয়ে মিথ্যা তথ্য, গুজব ছড়ানো, মানুষের চরিত্রহনন, সম্মান বিনষ্টকরণসহ সংগঠিত নানা অপরাধ কর্মকাণ্ড ও এটি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। এ সকল অপরাধ সাইবার ক্রাইম হিসেবে পরিগণিত। যারা এ সকল অপরাধের সাথে যুক্ত ও ইন্ধনদাতা উভয় অপরাধীকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশ সুপার। একই সঙ্গে যে কোনো অপরাধ ও সংগঠিত ঘটনার সঠিক তথ্য দ্রুত সাংবাদিকদের সরবরাহে আন্তরিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর উপস্থিত ছিলেন। এছাড়াও নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) প্রধান উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিন, ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া, সহ-সভাপতি এমবি আলম, এহসানুল আলম খসরু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, কোষাধক্ষ্য কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক ফজলুল কাদের রাজু, নির্বাহী সদস্য আকাশ জসিম, সালাহ উদ্দিন ও এএসএম রিজোয়ান উপস্থিত ছিলেন।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

