নামাজে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

নামাজে যাওয়ার সময় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের যাওয়ার সময় ট্রাকচাপায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. শাহজালাল (২৫) পৌর এলাকার চাঁন্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মো. শাহাদাত জানান, শাহজালাল প্রবাসে অসুস্থ হলে চিকিৎসার জন্য দেশে আসেন। সোমবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই শাহজালালের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...