আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সীমান্ত উপজেলা টেকনাফে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর অস্থায়ী একটি নির্বাচনি অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে অফিসের আংশিক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ৮নং ওয়ার্ড নাজিরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অফিসের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে আলোচনা শেষে নেতা-কর্মীরা কার্যালয় থেকে চলে যান। এর পর ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। সকালে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এবং দায়িত্বপ্রাপ্ত জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রহিম নুরী।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন