খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলার ২০নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আলুটিলার ২০নং এলাকায় খাগড়াছড়িগামী সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলের চালক মো. ফিরোজ নিহত হন। ফিরোজ বান্দরবান জেলার লামার সিলাছড়ির মো. কামালের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রাকিব কাজী আহত হয়েছেন। রাকিব গোপালগঞ্জের চকলপুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে । তিনি বর্তমানে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আরেকজন চিকিৎসাধীন আছেন। তার অবস্থা মোটামুটি ভালো।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, সকালে আলুটিলার ২০নং এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক মো. ফিরোজ মারা যান। একজন আহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন