ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে: সেলিম ভূঁইয়া

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে: সেলিম ভূঁইয়া

আগস্টে দিতে হবে জাতীয় নির্বাচন। সর্বোচ্চ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

শুক্রবার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন। গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আহমেদের সভাপতিত্বে সভায় তিনি বলেন, সরকারে থেকে রাজনৈতিক দল গঠন জনগণ মেনে নেবে না। কিংস পার্টি গঠন করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা অমূলক চিন্তা।

সেলিম ভূঁইয়া বলেন, সংবিধান সংস্কার করার কোনো অধিকার এ সরকারের নেই। কর্মী সম্মেলনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন