কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে রাতের আঁধারে গলা কেটে হত্যা করা হয়েছে। হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মোরশেদুল আলম নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাসগুপ্তকে পাঠানো হয়েছে।
গত রাতে জেলার হোমনা উপজেলা ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খুন হন প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী, তার ছেলে হোসাইন (৪), আরেক সৌদী প্রবাসী সাত্তারের ছেলে জুবায়ের (৫) ।
স্থানীয় মেম্বার জানান, কুমিল্লা থেকে সিআইডি টিম ঘটনাস্থলে যাচ্ছে । রাতের কোন সময় ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছে না । এই ঘটনায় এলাকার সবাই শোকাহত ।
হোমনা থানার ওসি তদন্ত দীনেশ চন্দ্র দাসগুপ্ত আমার দেশকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে । সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করার পর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হবে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

