শ্রম বিষয়ক লেখালেখি ও স্থিরচিত্র প্রকাশের জন্য শ্রম মিডিয়া পুরস্কার পেয়েছেন দৈনিক আমার দেশ-এর চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক এমদাদ উল্যাহ।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসে আয়োজিত অনুষ্ঠানে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের টাকা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম শাখাওয়াত হোসেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএলও প্রতিনিধিসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৮ এপ্রিল গণমাধ্যমে ‘সন্তানের মুখ দেখেই শেষ শ্রমজীবী মায়ের কষ্ট’ শিরোনামে একটি স্থিরচিত্র প্রকাশের পর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তাকে এ পুরস্কার দেয়া হয়।
এর আগেও সাংবাদিক মো. এমদাদ উল্যাহ বিভিন্ন অ্যাওয়ার্ড লাভ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

