দৌঁড়ে দৌঁড়ে ২৬ সেকেন্ডের ঝটিকা মিছিল নিষিদ্ধ আ.লীগের

দৌঁড়ে দৌঁড়ে ২৬ সেকেন্ডের ঝটিকা মিছিল নিষিদ্ধ আ.লীগের

চট্টগ্রামের ডবলুমুরিং থানা এলাকায় ২৬ সেকেন্ডর একটি ঝটিকা মিছিল করেছে নগর নিষিদ্ধ আ.লীগের ১০-১২ জন কর্মী। বুধবার থানার ইসলামী ব্যাংক রোডের সামনে এই মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

২৬ সেকেন্ডর মিছিলটি করার সময় আ.লীগের কর্মীদের দৌঁড়তে দেখা গেছে। ব্যানারে পলাতম সাবেক শিক্ষামন্ত্রী ও জুলাই-আগস্টে একডজন হত্যা মামলার আসামি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি দেখা গেছে। নওফেল বর্তমানে ভারতে আরাম-আয়াশে দিন কাটাচ্ছেন।

চট্টগ্রাম বন্দর জোনের পুলিশের উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল করার খবর পেয়েছি, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালানোর পর ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ আ.লীগের কর্মীরা। চট্টগ্রামে এই নিয়ে ১০-১২ বার ঝটিকা মিছিল করেছে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন