হাসিনার পতনের এক বছর পূর্তিতে সীতাকুণ্ডে বিশাল সমাবেশ

হাসিনার পতনের এক বছর পূর্তিতে সীতাকুণ্ডে বিশাল সমাবেশ

ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক উদয় কুসুম বড়ুয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘস্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে সাহসী গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা চট্টগ্রাম তথা শিল্পাঞ্চল সীতাকুণ্ডের জনপ্রিয় নেতা, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরীকে দীর্ঘ ৯ বছর কারাগারে বিনা বিচারে আটক রেখেছেন। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আসলাম চৌধুরীকে বারবার কারাবরণ করতে হয়েছে। এই বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এজন্যই আজকের এই সমাবেশ জনসমুদ্রের রূপ নিয়েছে। কিন্তু তিনি ঢাকায় থাকার কারণে সমাবেশে আসতে পারেননি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সমাবেশ শেষে এক বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সীতাকুণ্ড উত্তর বাজারে সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। এসময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয় র‍্যালিটি।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে সদস্যসচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, দিদারুল ইসলাম মাহমুদ, ইউসুফ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোরসালিন, মোজাহের ঊদ্দিন আশরাফ, নার্গিস আক্তার, এ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, নুরুদ্দিন জাহাঙ্গীর, কাজী এনামুল বারী, জাফর আহমেদ ভুইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, বখতিয়ার উদ্দিন, অমলেন্দ কনক, জিয়া উদ্দিন, সোলাইমান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু, রিফাত প্রমুখ ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন