বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, গত ১৬ বছর রক্তঝরা আন্দোলন করেছে বিএনপি। আর ফসল পেয়েছি জুলাই-আগস্টে। আমরা এ ফসল কোনোভাবেই নষ্ট হতে দেবো না। এজন্য আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ওয়েসিস রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইয়াছিন বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। ঠিক একইভাবে নতুন স্বাধীনতা রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই আমরা পথহারা হবো না ইনশা আল্লাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

