বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

টানা বর্ষণে বান্দরবানসহ দেশের পার্বত্য জেলাগুলোতে পাহাড়ধসের তীব্র ঝুঁকি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে বান্দরবানে প্রায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (০৮ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) কেবল বান্দরবান জেলাতেই ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বর্ষণের কারণে বান্দরবান সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে পাহাড়ধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

লঘুচাপ ও প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বান্দরবানসহ পার্শ্ববর্তী জেলায় অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই তিন দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা পাহাড়ধসের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন