আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ ৫ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি ফায়ারকৃত খোসা, একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড রাইফেলের গুলি, দুটি ফোল্ডিং স্টিলের ছুরি, তিনটি বিশেষ ধরনের ধারালো আংটি, চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বালুখালী পান বাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...