কুমিল্লার সাবেক এমপি আ. ক. ম. বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের নামে আরেকটি মামলা হয়েছে।
বুধবার কুমিল্লা কোতয়ালী থানায় সদর উপজেলা চাঁন্দপুর ডুমুরিয়ার আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদি হয়ে এ মামলা দায়ের করেন তিনি।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ৩ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কুমিল্লার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় গেটের সামনে রাস্তার ওপরে কুমিল্লার সাবেক এমপি মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারের হুকুমে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ। এসময় তাদের হাতে ছিল রিভলভার, শটগান, পিস্তল, ককটেল রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র।
মামলায় এজাহারনামীয় ২৬১ জন আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

