চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ঠাকুরদিঘী বাজার এলাকার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা ইমাম হোসাইন ইমু বলেন, সকালে কাজে যাওয়ার সময় মহাসড়কের পূর্বপাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের মাথা ছিন্নভিন্ন ছিল।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্রুতগামী কোনো গাড়ির চাপায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

