পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লায় যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। শুক্রবার বিকেলে কুমিল্লা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে ।
মিছিলে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, কুমিল্লা নগরীতে সন্ত্রাসী কার্যক্রম করে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ওপেন ঘুরে বেড়াচ্ছে । পুলিশের উদ্দেশে তিনি বলেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক ফাইয়াজ রশিদ প্রিমু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক আজমীর শরীফ সহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নিউমার্কেট, জিলা স্কুল হয়ে সার্কিট হাউসের সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে সহস্রাবিক নেতাকর্মী অংশগ্রহণ করে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

