সারা দেশে মব জাস্টিস, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে শনিবার (১২ জুলাই) বিকালে ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর এলাকার বাজার মোড়ে এক পথসভায় মিলিত হন।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, সদস্য মনির, ছাত্রদল নেতা রায়হান, তামিম, আকাশ, নাঈম, শামীম, রাফি, সালমান, রাব্বি, রাজু, মোবারক, মিরাজ, ফয়সাল, রাজু হোসেন, সাইফুল ইসলাম, মনির, রিদু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মব জাস্টিস, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রদলের লড়াই অব্যাহত থাকবে। এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

