কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার, বাবার দাবি পরিকল্পিত হত্যা

কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার, বাবার দাবি পরিকল্পিত হত্যা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমিতে আটকে থাকা পানি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশে জমিতে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত আলামিন (৩৫) উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অহিদ মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে স্থানীয়রা একটি নবভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমিতে আটকে থাকা পানিতে আলামিনের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা অহিদ মেম্বার অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি তার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন