চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শিকলবাহার ইউনিয়নের পুলিশ বিট এলাকার এ দুর্ঘটনা ঘটে। মৃত দেলোয়ারা বেগম (৬০) মাস্টার হাট এলাকার ফজল আহমেদের স্ত্রী।
বিজ্ঞাপন
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক বলেন, কর্ণফুলীর পুলিশ বিট শিকলবাহা এলাকায় অতিবৃষ্টির ফলে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেলোয়ারা বেগম চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

