পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় নিষিদ্ধ যুবলীগ কর্মী গ্রেপ্তার

পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় নিষিদ্ধ যুবলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় মো. আরিফ (৪৮) নামে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়া পুকুরপাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আরিফ ওই এলাকার আবু জাফরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় তাদের কার্যক্রম সংগঠিত করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েলের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাইদগাঁও এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার যথাযথ ধাপ অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন