জালে আটকা পড়া ৯ ফুট লম্বা ও আট কেজি ওজনের অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি সদর ৯ নম্বর ওয়ার্ড হাসপাতালের স্টাফ শশি কুমার ত্রিপুরার বাগানের জালে আটকা পড়ে সাপটি।
স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, আটকা পড়া অজগর সাপকে উদ্ধারের জন্য বন বিভাগকে সংবাদ দেওয়া হলে রাঙামাটি সদর দক্ষিণ বন বিভাগের লোকজন এসে বাগানের জালে আটকা পড়া সাপ উদ্ধার করে।
বন বিভাগের সদর টিম লিডার শফিকুল ইসলাম ফরেস্টার জানান, বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় অজগর সাপটি উদ্ধার করে সদর অফিসে আনা হয়। পরে গত সোমবার দুপুরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গত তিন মাসে প্রায় ২০টিরও বেশি অজগরসহ উদ্ধার হওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

