সাঙ্গু নদীতে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ
ছবি: আমার দেশ

উপজেলার সাঙ্গু নদীর পর্যটন এলাকায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক পর্যটকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলাধীন বড়পাথর এলাকায় ইন্জিনচালিত নৌকা ডুবে ওই পর্যটক নিখোঁজ হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, থানচি থানা, বিজিবি এবং স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়।

নিখোঁজ হওয়া পর্যটকের বিষয়ে জানা যায়, বেলা ৩টার দিকে থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা হয়ে ১৩ সদস্যদের একটি পর্যটক দল টেন্ডুমুখ এলাকায় বেড়াতে যায়, সেখান থেকে দুটি নৌকাযোগে বড়পাথর এলাকায় পৌছানোর পর সাঙ্গু নদীর অতিরিক্ত স্রোতের কারণে নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হন।

থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার জানান, নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা কাজ চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশনের (থানচি) ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম বিজিবির সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজে যোগ দেয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন