আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রাম-৪ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ আসনে এগিয়ে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ব্যবধানে এগিয়ে রয়েছেন। মোট ১২০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত তথ্যানুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে ৬৬ হাজার ৮২৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২২ হাজার ৭৭ ভোটে এগিয়ে আছেন।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৪৬ ভোট। প্রাপ্ত ফলাফলে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনি এলাকায় সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে গণনা পর্ব সম্পন্ন হলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকার তথ্য প্রকাশ পায়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীতাকুণ্ডের শিল্পাঞ্চল, উপকূলীয় অঞ্চল ও গ্রামীণ ভোটারদের সমন্বিত সমর্থনই এই ব্যবধান তৈরিতে ভূমিকা রাখতে পারে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজয় নিশ্চিত বলা যাচ্ছে না।

এদিকে, বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করছেন, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরও ৫০ হাজার ভোটে এগিয়ে থাকবে।

উল্লেখ, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত, যেখানে শিল্প, বাণিজ্য ও উপকূলীয় জনপদের ভোটারদের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন সকলের দৃষ্টি চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন