চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হান্নান শাহ্ (২২) উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের আব্দুল গফ্ফার শাহর একমাত্র ছেলে। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।
আব্দুল হান্নান শাহ’র ফুফাতো ভাই এমরান হোসেন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিলো। সেখানেই সুপারি গাছ তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, কলেজেছাত্রকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

