অসহায়দের মধ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

অসহায়দের মধ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ

কুমিল্লার চান্দিনায় অসহায় ও দুস্থদের ৯টি অটোমিশুক, একটি অটোভ্যান, একটি অটোরিকশা, দুটি ছোট দোকান এবং ১৫টি সেলাই মেশিন বিতরণ করেছে এফআর হিউম্যান কেয়ার।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফআর হিউম্যান কেয়ারের চেয়ারম্যান মোহাম্মাদ নুরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তিনি বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্য। এ ধরনের উদ্যোগ তাদের জীবনে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আবদুল মতিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফ আর হিউম্যান কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তফা কামাল ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন এফআর হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রেজাউল করিম, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, হারং সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি মো. হাবিবুল্লাহ বাহার, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ফজলুল ছাত্তার, সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল হাসেম, চান্দিনা মহিলা কলেজের প্রফেসর মো. হেদায়েত উল্লাহ, কৃতী শিক্ষার্থী মো. গোলাম রাব্বি, হারং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ বদীউল আলম, হারং সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মাতৃভূমি মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মাইনউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলিলুর রহমান দুলাল, কাউছার আলম, মামুনুর রশিদ, আবু হানিফ, পিয়ারা বেগম ও মহিউদ্দিন সরকার প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...