ইসলামের আদর্শ থেকে শিক্ষা নিয়ে

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান
ছবি: আমার দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ঈদে মিলাদুন্নবী সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহানবী (সা.) এর জীবদ্দশায় তিনি মানুষের কল্যাণে যে কাজগুলো করেছেন এবং বিশ্বের মানুষের শান্তির জন্য যে নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। নির্দেশ পালন করার জন্য পবিত্র কোরআন শরীফের পাশাপাশি হাদিস শরীফ আমরা অনুসরণ করব। আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।

তিনি বুধবার (২৬ আগস্ট) বিকেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক এক করে যে কাজগুলো করে যাচ্ছেন, তা কিন্তু ইসলামী আদর্শ থেকে শিক্ষা নিয়েই জনগণের জন্য এই কাজ গুলি করে যাচ্ছেন, যেমন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও দরিদ্র অসহায় মানুষের সহযোগিতা।

এগুলো কিন্তু ইসলামের রসুলে করিমের শিক্ষা থেকে। আজকে আমরা সঠিক পথে হাঁটছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা ১২ই ফেব্রুয়ারি একটি সঠিক নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেভাবে হাঁটছি। একটি সরকারের জন্য ছয় মাস খুব বেশি সময় নয়। এই সময়ের মধ্যেও তারেক রহমান সাহেব নির্বাচনের যে ওয়াদা করেছিলেন সেগুলো কিন্তু এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন।

এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, মিথ্যা ও নৈতিক অবক্ষয়ের যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ওয়াদা করেছেন, তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। বিগত সরকার যা ১৭ বছরে করতে পারেনি, আমরা ক্ষমতায় এসে মাত্র ছয় মাসে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এমনকি মন্দিরেও অনুদান দিয়েছি।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ড. আবদুল মঈন খানের সহধর্মিনী দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি সাবেক কেন্দ্রীয় নেতা ফেরদৌস আহমেদ খোকন, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুবদলের সাবেক আহবায়ক নিসার আহমেদ খান, সাধারণ সম্পাদক মাসুদ খান, জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে সালমা মায়া, সহসভাপতি অ্যাডভোকেটকানি ফাতেমা, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক সোহেল, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

এর আগে দুপুরে চরনগরদী তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মারুফ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা গান সরকার, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা ও জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন