আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় লিলি আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিলি আক্তারের স্বামী মহিউদ্দিন জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

তাদের দুই সন্তান রয়েছে। ছেলে আদিয়ানের বয়স ৮, মেয়ে ওয়ারিশার বয়স ৪। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, ঘটনার পরপরই শাশুড়ি সাবেক মহিলা মেম্বার রেজিয়া বেগম লিলির বাবার বাড়িতে মৃত্যুর খবর দেন।

স্থানীয়দের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তারা পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন