টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, এর আগে ৫ মে ২০২৬ একই আদালত জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন। অভিযোগে বলা হয়, তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

দুদকের পক্ষের আইনজীবী (পিপি) মোকাররম হোছাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন