কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

কাপ্তাইয়ে পাচারকালে বিরল প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার
বিরলপ্রজাতির মালায়ন নাইট হিরোন পাখিটি । ছবি: আমার দেশ

রাঙামাটির কাপ্তাইয়ে ব্যাঙছড়ি বন থেকে পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুর ১২টায় একশ্রেণির বন্যপ্রাণী পাচার সিন্ডিকেট বিরল প্রজাতির পাখিটি একটা ব্যাগে ভর্তি করে পাচার করার সময় বন বিভাগ গোপন সূত্রে খবর পেয়ে পাখিটি উদ্ধার করে।

অভিযান কালীন সময়ে সুকৌশলে পাচারকারীরা পালিয়ে যায়। বিলুপ্ত প্রজাতির মালায়ন নাইট হিরোন, উদ্ধারের সংবাদ পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও), ঘটনাস্থলে কাপ্তাই রেঞ্জ অফিসে আসে। এটি দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করার জন্য বলেন। এবং দ্রুত এ ধরনের বন্যপ্রাণী পাচারকারীদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

বিজ্ঞাপন

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, ওই বিরল প্রজাতির মালায়ন নাইট হিরোন, তিন পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে তেমন দেখা মিলে না। আমরা গোপন সূত্রে সংবাদ পেয়ে এটি উদ্ধার করি। এবং বিভাগীয় কর্মকর্তা ঘটনাস্থলে এসে পাখিটির চিকিৎসা জন্য রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করার নির্দেশ দেয়। উদ্ধার হওয়া পাখিটি বিকাল ৪টায় সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন, সাবেক রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন ও বন বিভাগের লোকজনের উপস্থিতে রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...