একাদশে ভর্তি: ২৯০ কলেজে আসন ফাঁকা ৬০ হাজার

একাদশে ভর্তি: ২৯০ কলেজে আসন ফাঁকা ৬০ হাজার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২৯০টি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির পরও প্রায় ৬০ হাজার আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য মোট আসন ১ লাখ ৬৯ হাজার ৫২৪টি আসনের বিপরীতে এসএসসি পাস করেছে মাত্র ১ লাখ ১১ হাজার শিক্ষার্থী।

একাদশে ভর্তির আবেদন শুরু হয়েছে গত ৩০ জুলাই যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। এর মধ্যে চট্টগ্রাম জেলাতেই রয়েছে ১ লাখ ২০ হাজার আসন, যার মধ্যে সাড়ে ৫১ হাজার নগরের কলেজগুলোতে।

বিজ্ঞাপন

জানা যায়, এবার একাদশে ভর্তিতে সরকারি কলেজেই শিক্ষার্থীদের ভিড় সবচেয়ে বেশি। নগরীর আটটি সরকারি কলেজে আসন রয়েছে মোট ১০ হাজার ১০০টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে (২,১৮০টি)। হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১,৭২৫টি, সরকারি মহিলা কলেজে ১,৪০০টি, কমার্স কলেজে ৯৭০টি, চট্টগ্রাম কলেজে ১,০৪০টি এবং বাকলিয়া সরকারি কলেজে ১,৪৩৫টি আসন রয়েছে।

কলেজ পরিদর্শক মোহাম্মদ ছরওয়ার আলম জানান, আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বোর্ড। যে সব কলেজে ১৫০ আসন থাকলেও ভর্তি হয় ৪০–৫০ জন, সেখানে আসন কমানো হবে। আবার যে সব কলেজে অবকাঠামো ও শিক্ষক রয়েছে, সেসব কলেজে আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ভর্তির সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ফল প্রকাশ হবে ২০ আগস্ট। নিশ্চিত করতে হবে ২২ আগস্টের মধ্যে। দ্বিতীয় ধাপের ফল ২৮ আগস্ট। আর শেষ ধাপে ২৯–৩০ আগস্ট মধ্যে নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন