চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের খুনিদের বিচার দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সমাবেশ ও গণমিছিল করেছে ১১দলীয় ঐক্য।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি বেলাল হোসাইন।

উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরা সদস্য ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, এনসিপির যুবশক্তি কেন্দ্রীয় সহ-সভাপতি সুফিয়ান রায়হান, চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, উপজেলা শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ ১১দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন