কক্সবাজারের উখিয়ায় নতুন ভোটার হতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন। টিকেছেন ১৫ হাজার ১৫৮ জন, বাদ পড়েছে ৩৩৮ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু হয়েছিল। তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। জালিয়াপালং ইউনিয়নে ৩৯২১ জন, রত্নাপালং ইউনিয়নে ১৮৪৮ জন, হলদিয়াপালং ইউনিয়নে ৩১৬০ জন, রাজাপালং ইউনিয়নে ৪১৮১ জন ও পালংখালী ইউনিয়নে ২০৪৮ জনের নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। ধাপে ধাপে আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন (বায়োমেট্রিক গ্রহণসহ) করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, উখিয়া উপজেলায় এবারে ভোটার তালিকা হবে নির্ভুল, স্বচ্ছ ও সর্বজন গৃহীত একটি তালিকা। কোনভাবে অবৈধ, রোহিঙ্গা ও বহিরাগত অনুপ্রবেশকারী ভোটার হতে পারবে না। এ ব্যাপারে আমরা সতর্ক আছি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, এই উপজেলায় ২টি ইউনিয়নের পাশে রোহিঙ্গাদের বসবাস। তাই কোনো রোহিঙ্গা ভোটার হতে না পারে আমরা গ্রয়োজনি ব্যবস্থাগ্রহণ করে ভোটার হালনাগাদ কর্যক্রম সম্পন্ন করেছি৷ এখানেও যদি গড়মিল পাওয়া যায় তাহলে বাদ পড়ে যাবে৷ যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

