কালবৈশাখীর তাণ্ডবে আনোয়ারায় বিদ্যুৎ বিপর্যয়

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

কালবৈশাখীর তাণ্ডবে আনোয়ারায় বিদ্যুৎ বিপর্যয়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কাল বৈশাখীর তান্ডবে বিদ্যুৎ তারের উপর উপড়ে পড়েছে গাছপালা। এতে বেলা ১১ টা থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে পুরো উপজেলা। কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও বলতে পারছেনা উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস।

জানা যায়, বুধবার বেলা ১১ টায় আনোয়ারা উপজেলার বটতলী,চাপাতলী,বারশত, রায়পুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে কাল বৈশাখী তান্ডব চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন কাঁচা ঘরের টিন উড়ে যায়। গাছ পালার ডাল ও বাঁশ ভেঙে পড়েছে বিদ্যুৎ তারের উপর। এতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতিসাধন হয়। কাল বৈশাখীর তান্ডবের পর পুরো উপজেলায় বিদ্যুৎ নাই।

বিজ্ঞাপন

বিদ্যুৎ অফিস জানিয়েছে, তাদের কর্মীরা পুরোদমে কাজ করছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে। তবে কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেনা। কোরবানের আগের দিন এভাবে বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সাইফুল ইসলাম নামে এক ভুক্তভোগী জানান, আগামীকাল পবিত্র কোরবানের ঈদ। ঈদের আগে মানুষের অনেক প্রয়োজনীয় কাজকর্ম রয়েছে, যা বিদ্যুৎ ছারা চলেনা। সঞ্চালন লাইন মেরামত করে দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবী জানাই।

আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মো.মোর্শেদুল আলম জানান, কাল বৈশাখীর তান্ডবে উপজেলাজুড়ে বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। লাইনম্যানরা পুরোদমে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন